সনিয়া জাহান ঋষিকা, দশম শ্রেণি
পারুলিয়া তফশীলি হাইস্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট
সনিয়া তার বিজ্ঞান বই থেকে প্রশ্ন ও উত্তরগুলো তৈরি করেছে।
১. পরিপাক কাকে বলে?
উ:জটিল খাদ্যগুলো বিভিন্ন উেসচকের সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয়, এই প্রক্রিয়াকে পরিপাক বলে।
২. আত্তীকরণ কাকে বলে?
উ:পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয়, তাকে আত্তীকরণ বলে।
৩. খাদ্য কী?
উ:সেসব আহার্য বস্তুই খাদ্য যা জীবদেহে বৃদ্ধি, শক্তি উত্পাদন, রোগ প্রতিরোধ এবং ক্ষয়পূরণ তথা পুষ্টি সাধন করে।
৪. পুষ্টি কী?
উ: পুষ্টি একটি সার্বিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা প্রাণীর দেহের গঠন ও সুস্থ থাকতে মূল ভূমিকা পালন করে।
৫. পুষ্টির ইংরেজি শব্দ কী?
উ: Nutrition
৬. জীবের জীবনীশক্তির যোগান দেয় কোনটি?
উ:পরিপোষক বা নিউট্রিয়েন্টস।
৭. খাদ্যের কাজ প্রধানত কয়টি?
উ:তিনটি।
৮. খাদ্যের উপাদান কয়টি?
উ:ছয়টি।
৯. কোন কোন উপাদান দ্বারা শর্করা গঠিত হয়?
উ:কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন।
১০. শর্করা আমাদের শরীরে কী কী কাজ করে?
উ: কর্মক্ষমতা বৃদ্ধি এবং তাপশক্তি উত্পাদন করে।
১১. সেলুলোজ কী?
উ:অপাচ্য প্রকৃতির শর্করা।
১২. সেলুলোজ আমাদের কোন কোন কাজে সাহায্য করে?
উ: দৈনন্দিন মল ত্যাগ এবং কোষ্ঠকাঠিন্য রোধ।
১৩. শক্তির একক কী?
উ:ক্যালরি।
১৪. খাদ্যের ক্যালরি কাকে বলে?
উ:এক গ্রাম খাদ্য জারনের ফলে যে পরিমাণ তাপশক্তি উত্পন্ন হয়, তাকে ক্যালরি বলে।