সরাইলে পুকুর খননে হুমকিতে সেতু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সরাইলের পুটিয়া নদ সেচ দিয়ে শুকিয়ে সেখানে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে। কালীকচ্ছ ইউনিয়নের হাওর এলাকায় ঐ নদে পুকুর খনন করায় হুমকিতে পড়েছে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পুটিয়া সেতু। গত শনিবার সরেজমিনে পুটিয়া সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর কাছাকাছি নদের একাধিক স্থানে খননযন্ত্র দিয়ে দুটি পুকুর খনন করা হচ্ছে। ধর্মতীর্থ মত্স্যজীবী সমিতির সাধারণ সম্পাদক দুর্গাচরণ দাস বলেন, এভাবে নদ-নদীতে পুকুর খনন করার কোনো বিধান না থাকলেও কতিপয় ব্যক্তি প্রতি বছর এ কাজটি করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক বলেন, শিগিগর আইনগত ব্যবস্থা নেব।