কোম্পানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুই মামলা

নোয়াখালী (কোম্পানীগঞ্জ) সংবাদদাতা

নোয়াখালীর সংসদ সদস্য একরাম চৌধুরী ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়। মেয়র আবদুল কাদের মির্জার গ্রুপের গোলাম ছারওয়ার বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অপরদিকে সংসদ সদস্য একরাম চৌধুরী গ্রুপের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০-৬০০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটনকে প্রধান আসামি করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি জাহেদুল হক রনি বলেন, শুক্রবার রাতেই দুইপক্ষ থানায় মামলা দায়ের করেছে।