মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুণ্ডি কলেজে শহিদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। কলেজের শিক্ষকেরা আন্তর্জাতিক মাতৃভাষার দিনে গতকাল রবিবার সকালে শহিদ মিনারে ফুল দিতে এসে তা ভাঙা অবস্থায় দেখতে পান। কলেজের অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে নিজস্ব উদ্যোগে এই শহিদ মিনার কলেজে নির্মিত হয়। প্রতি বছরের মতো এবারও শিক্ষকদের নিয়ে তিনি সকালে এখানে ফুল দিতে এসে ভাঙা অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা রাতের আঁধারে শহিদ মিনার ভেঙে দিয়েছে। এটির যথাযথ তদন্ত হওয়া জরুরি। মাগুরার অতিরিক্তি পুলিশ সুপার কামরুল হাসান জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।