করোনার প্রভাবে যুক্তরাজ্যে অন্তত ছয় মাস বেকার ছিলেন দেশটির প্রায় ২০ লাখ শ্রমশক্তি। বিবিসির সংবাদ অনুযায়ী, বেশ কয়েক মাস দেশটিতে লকডাউন থাকায় কর্মসংস্থানে বিরূপ প্রভাব পড়েছে। তবে সরকারিভাবে নতুন কর্মসংস্থান বাড়াতে বেশ কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। দেশটির থিংক ট্যাংক রেজুলেশন ফাউন্ডেশন উল্লেখ করেছে, করোনার প্রভাবে অন্তত ছয় মাস বেকার ছিলেন ২০ লাখ মানুষ। এছাড়া ৭ লাখ মানুষ পূর্ণ বেকার রয়েছেন। বর্তমানে যারা কর্মে নিয়েজিত রয়েছেন, তাদের অন্তত ৮ শতাংশ চাকরি হারানোর আশঙ্কা করছেন। ফাউন্ডেশনের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নে কমিনেট বলেছেন, এখনো দেশটিতে চাকরি হারানোর ঝুঁকি অনেক। যারা দীর্ঘ সময়ের জন্য বেকার হয়েছেন, তারা স্থায়ীভাবে বেকার হওয়ার ঝুঁকিতে রয়েছেন।