ক্যাপসন নিউজ

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের আটটি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। আউটলেটগুলো হলো—তজুমুদ্দিন (ভোলা), পুলেরঘাট বাজার (কিশোরগঞ্জ), বকশি শাহ বাজার (ফেনী), দল্টা বাজার, পালের হাট ও আজাদনগর বাজার (লক্ষ্মীপুর), গুনারীতলা (জামালপুর) এবং বুদ্ধিনগর বাজার (নোয়াখালী)

০০০

যমুনা ব্যাংক লিমিটেডের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২১ সম্প্রতি গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ