মির্জাপুরে হারিয়ে যাচ্ছে মৃিশল্প

শিল্পীদের দুর্দিন 

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে পৃষ্ঠপোষকতার অভাবে দিনদিন হারিয়ে যাচ্ছে মৃিশল্প। ফলে অভাব-অনটনের মধ্যে এই শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার শিল্পীর চলছে দুর্দিন। মঙ্গলবার উপজেলার কয়েকটি এলাকার মৃিশল্পীর সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে।

মৃিশল্পী ধীরেন পাল এবং যতীন পাল জানান, এক সময় এলাকায় মৃিশল্পের খুব কদর ছিল। তখন মাটির হাঁড়ি, পাতিল, চাড়ি, ফুলের টপ, চালুনি, মটকি, থালাসহ বিভিন্ন উপকরণে গ্রামের অধিকাংশ পরিবার তাদের প্রয়োজনীয়তা মেটাত। মির্জাপুর পৌরসভা, জামুর্কি, মহেড়া, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বুহরিয়া, গোড়াই, তরফপুর, আজগানা ও বাঁশতৈল ইউনিয়নের বিভিন্ন গ্রামে মৃিশল্পীদের বসবাস ছিল। এসব এলাকার মাটির তৈরি বিভিন্ন জিনিস গাজীপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও চট্টগ্রামসহ দেশে-বিদেশে রপ্তানি হতো। তারা আরো জানান, বর্তমান আধুনিক যুগে প্লাস্টিক শিল্পের সঙ্গে অসম প্রতিযোগিতায় টিকতে না পেরে এ শিল্প হারিয়ে যাচ্ছে। এখন আর মাটির তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে না। তাই এ পেশার সঙ্গে জড়িত অনেকে অন্য পেশায় চলে যাচ্ছে আবার অনেকেই চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। উপজেলার বেশ কয়েক জন মৃিশল্পী একই কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর মালেক বলেন, সরকারি নির্দেশনায় মৃিশল্পের সঙ্গে জড়িতদের তালিকা সংগ্রহের মাধ্যমে বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। অনেক পরিবারকে সহজ শর্তে ঋণ দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন বেসরকারি এনজিওর মাধ্যমে সহযোগিতা দেওয়া হচ্ছে।