বাঘায় প্রেমিক-প্রেমিকাকে পিটিয়ে থানায় সোপর্দ এবং ধর্ষণ মামলা!

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর বাঘায় অবৈধ মেলামেশার কারণে প্রেমিক-প্রেমিকাকে পিটিয়ে থানায় সোপর্দ করে গ্রামবাসী। এরপর প্রেমিক জালাল উদ্দিন ওরফে জনি বিয়ে করতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে সেই প্রেমিকা। শনিবার রাতে উপজেলার জোতকাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

                স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নওগাঁ সদর থানা এলাকার চকদেবপাড়া গ্রামের মছির উদ্দিনের ছেলে জালাল উদ্দিন ওরফে জনি (৩৫) গত কয়েক বছর ধরে বাঘার একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে আসছেন। সেই সুবাদে উপজেলার  জোতকাদিরপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে তার পরিচয় এবং বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর থেকে জনি ঐ গৃহবধূর বাড়িতে ঘন ঘন যাতায়াত করতে থাকে। গত শনিবার রাত ৯টার দিকে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুবাদে জনি তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে অনৈতিক সম্পর্কে মিলিত হয়। এ সময় গ্রামবাসী তাদের হাতেনাতে ধরে ফেলে এবং উভয়কে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে। পরে জনি তার প্রেমিকাকে বিয়ে করতে রাজি না হলে ঐ গৃহবধূ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণের অভিযোগ এনে জনির বিরুদ্ধে মামলা দায়ের করে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, রবিবার সকালে জনিকে আদালতে প্রেরণ করেছি এবং গৃহবধূকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে ।