চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী নসরুল্লাহ পাটওয়ারী বাড়ি ব্যাডমিন্টন টুর্নামেন্টে মমিদ-হূদয় জুটি চ্যাম্পিয়ন হয়। শুক্রবার সন্ধ্যায় পাটওয়ারী বাড়ির ঈদগা ময়দানে এই টুর্নামেন্টের ফাইনালে মমিদ-হূদয় জুটি হারিয়েছে প্রান্ত-শাকিল জুটিকে। টুর্নামেন্টে ৯টি দ্বৈত দল অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন জুনায়েদ রলি। তাকে সহযোগিতা করেন পিন্টু। খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক এ বাড়ির মুরব্বি জালাল উদ্দিন আহমেদ জন্টু পাটওয়ারী।