পীরগাছায় ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার অন্নদানগর স্টেশনে প্রথম রেলঘন্টি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার অন্নদানগর ইউনিয়নের পাবনাইয়া পাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রোকেয়া (৫) নানা বাড়িতে রেল লাইনের ওপর খেলছিল। এ সময় ঢাকা থেকে লালমনিরহাটগামী দ্রুতগতির আন্তনগর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেন এলে তার নিজে কাটা পড়ে রোকেয়া। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুনঃ মেহেরপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১ জন
রোকেয়ার নানা আব্দুর রহমান জানান, ‘রোকেয়া বাড়ির পাশে রেল লাইনে খেলায় সময় ট্রেনে কাটা পড়েছে।’
ইত্তেফাক/নূহু