ভাষাশহিদদের শ্রদ্ধা জানালেন উর্দুভাষীরা

ইত্তেফাক রিপোর্ট

কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উর্দুভাষীরা। গতকার সকালে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইমরান খানের নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. রাজু, আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক মাকসুদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মুন্না, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক কামরান হায়দার, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শান, প্রচার সম্পাদক সাচিন, মো. মাসুম প্রমুখ।