যুক্তরাষ্ট্রে বন্দুকের দোকানে বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা রাজ্যের একটি বন্দুকের দোকানে বন্দুক হামলায় বন্দুকধারীসহ তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছে। শনিবার বিকেলে রাজ্যের নিউ অরলিন্স শহরে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রথমে বন্দুকধারী জেফারসন গান আউটলেটে ঢুকে দুইজনকে হত্যা করে। পরে বন্দুকধারীও নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায়। নিহতদের পরিচয় জানায়নি পুলিশ। এমনকি বন্দুক হামলার কারণও জানা যায়নি। -বিবিসি