অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। গতকাল রবিবার অ্যাস্ট্রেনজেনেকা-অক্সফোর্ডের টিকা নেন তিনি এবং এই দৃশ্য টেলিভিশনে সম্প্রচার করা হয়। মানুষের মধ্যে ভীতি দূরতেই এই উদ্যোগ বলে দেশটির সরকার জানিয়েছে। আজ সোমবার থেকে দেশটিতে টিকা দানের কার্যক্রম শুরু হবে। আগামী সপ্তাহের মধ্যে অন্তত ৬০ হাজার ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। গতকাল প্রধানমন্ত্রী ছাড়াও কিছু স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়। —বিবিসি