আসছে আনিসার নতুন গান ‘সোনা বন্ধু রে’

প্রকাশের অপেক্ষায় রয়েছে কণ্ঠশিল্পী আনিসা বিনতে আবদুল্লাহর নতুন গান ‘সোনা বন্ধু রে’। এটি একটি ম্যাশআপ ভিডিও গান। 

মুজিব পরদেশীর ‘আমার সোনা বন্ধু রে, তুমি কোঠায় রইলা রে’ ও হাসন রাজার ‘সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইছে’- এ দুটি গানের সংমিশ্রণে ‘সোনা বন্ধু রে’ গানটি তৈরি করা হয়েছে বলে শিল্পী জানিয়েছেন। এ গানের সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী। গানটি শিগগিরই লেজার ভিশনের ব্যানারে প্রকাশ হবে।

নতুন গান প্রসঙ্গে আনিসা বলেন, ‘দারুণ একটি গান হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ। প্রকাশের পর গানটি শুনলে সবার ভালো লাগবে, এটা আমার বিশ্বাস।’

সর্বশেষ ‘সাদা কালো’ ও ‘কলিজায় দাগ লেগেছে’ শিরোনামে এ সংগীতশিল্পীর দুটি মৌলিক গান প্রকাশ হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি