সোনামণিদের বাহারি ডিজাইনের ফার্নিচার

বর্তমানে দেশের ফার্নিচার বাজারের অনন্য এক নাম অভিনব, সাড়া জাগানো ও আন্তর্জাতিক মানের নজরকাড়া সব ডিজাইনের আসবাবপত্র নির্মাতা ব্র্যান্ড ইশো। অসাধারণ সব ডিজাইনের পাশাপাশি চোখ ধাঁধানো সব পণ্য সম্ভারে ইশো এমন সব নতুনত্ব নিয়ে এসেছে যা এর আগে কেউ দেখেনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইশোতে যুক্ত হয়েছে ছোট্ট সোনামণিদের জন্য আকর্ষণীয় ও প্রয়োজনীয় বেশকিছু আসবাবপত্র। 

শিশুদের ব্যবহার উপযোগী দৃষ্টিনন্দন খাট, দোলনা থেকে শুরু করে দেয়ালে ঝুলানো বা ঘর সাজানোর নানা ধরনের তাক, টেবিল, চেয়ার, ওয়ারড্রব, আলমারিসহ আরও অনেক কিছু। এসব বহুলব্যবহূত আসবাবপত্র যে কোনো শিশুশালার জন্য কিংবা নতুন বাবা-মায়েদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে। এছাড়া তাদের পণ্য ভান্ডারে হাই বেবি চেয়ার এবং কাঠের খেলনার মতো আকর্ষণীয় পণ্যও আছে, যা আদরের সোনামণিদের ব্যস্ত ও সুরক্ষিত রাখতে যথেষ্ঠ। অভিজ্ঞ কারিগরদের হাতে, সেরা মানের কাঁচামাল থেকে তৈরি এইসকল পণ্যসামগ্রীর নকশা এমনভাবে সাজানো হয়, যা শিশুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করে। এছাড়াও বাহারি সব রঙের সমাহার থেকে গ্রাহক তার পছন্দের রঙের পণ্যটি বেছে নিতে পারবেন, যা আপনার আদরের সন্তানের ঘরকে করে তুলবে একইসঙ্গে প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন।

ইশোর নতুন এই পণ্যগুলো আপনার সোনামণিকে যেমন মাতিয়ে রাখবে, সেইসঙ্গে নিশ্চিত করবে তাদের সর্বোচ্চ সুরক্ষা ও আরামের বিষয়টিও।

শিশু-কিশোরদের জন্য নতুন পণ্য সমাহার নিয়ে আসা প্রসঙ্গে ইশোর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ‘শিশুদের চাহিদা ও নিরাপত্তা বিবেচনা করে বিশেষভাবে ডিজাইন করা এই পণ্য সমাহার নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একইসঙ্গে নান্দনিক, কার্যকরি ও নিরাপদ শৈশব উপহার দেওয়ার জন্য এই সংস্করণের প্রতিটা ডিজাইনই করা হয়েছে শিশু-কিশোরদের উপযোগী রং ও মসৃণ ফিটিংসের ব্যবহারে।’  

ইশোর পণ্যসম্ভার দেখতে ঘুরে আসুন— www.isho.com.bd/category/ baby-children-products