গঙ্গাচড়ায় চরাঞ্চলে সবজি চাষ

গঙ্গাচড়ার তিস্তা নদীর চরাঞ্চলে চাষাবাদ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। জানা যায়, গত ১০-১৫ বছর আগেও এখানে কোনো ফসল আবাদ হতো না। কিন্তু বর্তমানে তিস্তার চরে ধান, গম, ভুট্টা, তামাক, আলু, বাদাম, ডাল, কুমড়াসহ বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে। উপজেলার গজঘণ্টা ইউনিয়নের সহিদার রহমান জানান, এ বছর চরের আট বিঘা জমিতে আলু চাষ করে প্রায় ২ লাখ টাকা আয় হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, তিস্তার চরাঞ্চলের কৃষকরা এখন অনেক সচেতন। উপযুক্ত প্রশিক্ষণ পেলে তারা আরো সাফল্য লাভ করবে।