শায়েস্তাগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ৫

শায়েস্তাগঞ্জে দুই কেজি গাঁজা ও নগদ ৬০ হাজার ৫০০ টাকাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার ব্রাক্ষণডুরা ইউনিয়নের বাখরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পরিষ্কার বেগম, আব্দুল মন্নান, মো. আনোয়ার হোসেন মাঝি, দীপক বিশ্বাস ও মো. শাহ আলম। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী। এরা বিভিন্ন জায়গা থেকে গাঁজাসহ মাদকদ্রব্য এনে বিক্রি করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।