রামগঞ্জে আগুনে ১৬ ঘর পুড়ে ছাই

রামগঞ্জের করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া মসজিদ বাড়িতে আগুনে ১৬টি ঘর পুড়ে গেছে। রবিবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে। রামগঞ্জ ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে স্থানীয় কয়েক জন আহত হন।

রামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. আবদুর রশিদ বলেন, স্থাপনা টিনের হওয়ায় আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তেই আটটি সেমিপাকা এবং আটটি কাঁচা বসতঘর পুড়ে যায়।