ময়মনসিংহের গৌরীপুরে এক মাজার কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম শফিকুর রহমান। তিনি উপজেলার মইলাকান্দা গ্রামের জহুর উদ্দিনের পুত্র। তিনি ওই ইউনিয়নের শ্যামগঞ্জ নেংটা বাবার মাজার শরিফের কর্মকর্তা ছিলেন।
জানা গেছে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা শফিকুর রহমান কুপিয়ে গুরুতর আহত করে। আহত কর্মকর্তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পথিমধ্যে মারা যান তিনি।
আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ফিশিং বোটে ডাকাতি
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নেংটা বাবার মাজারে ৩ দিনব্যাপী ওরসের দ্বিতীয় দিন মঙ্গলবার রাতে মঞ্চে গানবাজনা চলছিলো। এ সময় মঞ্চে বসে থাকা মাজারের তদারকী কর্মকর্তা শফিকুর রহমানকে হারেজ উদ্দিন (৫০) প্রকাশ্যে কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় হারেজ উদ্দিনকে উপস্থিত ভক্ত-জনতা আটক করে গৌরীপুর থানা পুলিশের কাছে সোর্পদ করে। হামলাকারী হারেজ উদ্দিনের বাড়ি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামে।
এ ঘটনায় গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু