বিরামপুরের ২ নম্বর কাটলা ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের এক যুগ পরও সেখানে স্থানান্তর করা হয়নি অফিস। বরং বাজারসংলগ্ন একটি পুরাতন ঘরকে অফিস হিসেবে ব্যবহার করতে হচ্ছে চেয়ারম্যান ও সদস্যদের। এতে বিপাকে পড়ছেন সেবাপ্রার্থীরা। জানা গেছে, ২০০৮ সালের ৫ আগস্ট উপজেলার কাটলা বাজারের পশ্চিম দিকে হাসপাতাল মোড়ে এলজিইডি ইউপি ভবনের নির্মাণকাজ শেষ করে। এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানান, নতুন ভবনটিতে অফিস পরিচালনার ব্যবস্থা করা হবে এবং সেখানে যদি কোনো প্রকার সমস্যা থাকে তার সমাধান করা হবে।