শাহজাদপুরে আয়শা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া পূর্বপাড়ার গালাম মোস্তফার স্ত্রী আয়শা খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শাহজাদপুর থানার এসআই আসাদুজ্জামান জানান, স্থানীয়রা খবর দিলে দুই সন্তানের জননী আয়শা খাতুনের ঝুলন্ত লাশ তার বসতঘরের পাশের আম গাছ থেকে উদ্ধার করা হয়। এটি হত্যা না আত্মহত্যা লাশ ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার পর থেকে আয়শার মাদকাসক্ত স্বামী গোলাম মোস্তফা পলাতক রয়েছে।