দেশের ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ লাখ শিক্ষার্থী বিকাশের মাধ্যমে তাদের একাডেমিক ফি পরিশোধ করে প্রতিবার ১০ টাকা করে ছয় বারে মোট ৬০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। বিকাশ অ্যাপ ব্যবহার করে কিংবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারেন। ডিজিটাল পদ্ধতিতে ফি পরিশোধে উত্সাহিত করতে বিকাশ সম্প্রতি এই ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য যে কোনো পরিমাণ ফি পরিশোধে ১০ টাকা তাত্ক্ষণিক ক্যাশব্যাক অফার চালু করেছে। ৪ ফেব্রুয়ারি শুরু হওয়া অফারটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এক জন গ্রাহক মাসে দুইবার করে তিন মাসে মোট ছয়বার পেতে পারেন ক্যাশব্যাক। —প্রেস বিজ্ঞপ্তি