দর বাড়ার শীর্ষে আলহাজ টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২৩টির বা ৬ দশমিক ৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এরমধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আলহাজ টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৭ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটনের ৫ দশমিক ০৭ শতাংশ, ইউনিলিভারের ৪ দশমিক ২৬ শতাংশ, গোল্ডেন সনের ৩ দশমিক ২৮ শতাংশ, আরডি ফুডের ৩ দশমিক ২৭ শতাংশ, বাংলাদেশ ন্যাাশনাল ইনসিওরেন্সের ২ দশমিক ৮৯ শতাংশ, রেকিট বেনকিজারের ১ দশমিক ৫৮ শতাংশ, এমআই সিমেন্টের ১ দশমিক ৩১ শতাংশ, মিরাকলের ১ দশমিক ৩০ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর ১ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।