যেন নির্দিষ্ট দিনেই সীমাবদ্ধ না থাকে!

১২ মাসে ১৩ পার্বণ। আবহমানকাল থেকেই বাঙালির আছে নিজস্ব আচার-অনুষ্ঠান। যেমন আছে ভাটিয়ালি গান, ঠিক তেমন আছে পান্তা-ইলিশের রীতি। শাড়ি-পাঞ্জাবি বাঙালিয়ানার পরিচয় যেমন বহন করে, তেমনি বাঙালির ঐতিহ্য ও রুচিবোধের প্রসার ঘটায়। বর্তমানে পাশ্চাত্য সংস্কৃতির ছোঁয়ায় কিছুটা আড়াল হয়ে যাচ্ছে দেশীয় সংস্কৃতি। প্রতিটি অনুষ্ঠানে বাজে হিন্দি আর ইংরেজি গান। যেখানে বাঙালি সংস্কৃতি প্রকাশ পায় পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুনের মতো কয়েকটি অনুষ্ঠানে! হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যে ভরপুর যে সংস্কৃতি, সে সংস্কৃতি যেন এভাবে দিননির্ভর না হয়ে পড়ে।

মো. তারিকুল ইসলাম

ইংরেজি বিভাগ, ঢাকা কলেজ