ইউনাইটেড হাসপাতালে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত সৈয়দ সালাউদ্দিন জাকীকে সম্মাননা প্রদান করা হয়। ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ এবং ইউনাইটেড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান সৈয়দ সালাউদ্দিন জাকীকে ফুল ও উপহার দিয়ে সম্মাননা প্রদান করেন। এ সময় তারা বাংলাদেশের চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকীর অবদান ও অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শুরুতে ইউনাইটেড হসপিটাল লিমিটেডের ডিরেক্টর অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার স্বাগত বক্তব্য রাখেন। —প্রেস বিজ্ঞপ্তি