জয়পুরহাটে হকি প্রশিক্ষণ সমাপ্ত

সরকারের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনুষ্ঠিত মাসব্যাপী হকি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয় সোমবার। জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ২০২০-২১ অর্থবছরের ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস ৩৫ জন ছেলে মেয়েকে মাসব্যাপী হকি প্রশিক্ষণ দেওয়া। এখানকার সাত জন হকি খেলোয়াড় বর্তমানে বিকেএসপিতে প্রশিক্ষণ গ্রহণ করছে। সনদ বিতরণ করেন ক্রীড়া পরিদপ্তরের উপপরিচালক নূরুল ইসলাম।