টাঙ্গাইলে দোয়েল দল চ্যাম্পিয়ন

টাঙ্গাইল প্রেসক্লাব স্বাধীনতা সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে দোয়েল দল ৫ উইকেটে ময়না দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।  ময়না দল প্রথমে ব্যাট করে ১১২ রান করে অল আউট হয়।  জবাবে মাত্র ৩ উইকেটে সহজ জয় তুলে নেয় দোয়েল দল। ম্যাচসেরা হন বিজয়ী দলের অধিনায়ক জনকণ্ঠের জেলা প্রতিনিধি ইফতেখারুল অনুপম। ১১৫ রান নিয়ে টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান হন বিজয়ী দলের সহঅধিনায়ক নয়া দিগন্তের টাঙ্গাইল প্রতিনিধি মালেক আদনান। খেলায় পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড. মো. আতউল গণি।