ঘিওরে রাইস ট্রান্সপ্ল্যান্টারে বিনা মূল্যে ধানের চারা রোপণ

কৃষিযন্ত্রের ব্যবহার বৃদ্ধি, খামার যান্ত্রিকীকরণ ও খরচ কমিয়ে কৃষককে উত্সাহিত করার লক্ষ্যে ঘিওরের ৯০ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টারে বোরো হাইব্রিড ধানের চারা রোপণ করে দিয়েছে উপজেলা কৃষি অধিদপ্তর। এ জন্য বিনা মূল্যে বীজ-সারও সরবরাহ করেছে কৃষি বিভাগ। গতকাল বানিয়াজুরি এলাকায় প্রধান অতিথি হিসেবে চারা রোপণ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্জাহান আলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. আশরাফ উজ্জামান, উপজেলা কৃষি অফিসার শেখ বিপুল হোসেন, বানিয়াজুরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতুসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।