আড়াইহাজারে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডেঙ্গুরকান্দি সায়েদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী জানান, তাদের হারানো দুইটি মোরগ খুঁজতে সে বাড়ির পাশের চকে যায়। সে সময় ওত পেতে থাকা পাশের বাড়ির রমজানের ছেলে আপন জোরপূর্বক মুখ চেপে ধরে তুলে নিয়ে ডেঙ্গুরকান্দি সায়েদাবাদ জঙ্গলে নিয়ে সুরুজ মিয়ার ছেলে মাহাবুবের সহযোগিতায় তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে আটকে রাখে রাত ১১টার দিকে ছেড়ে দেয়। রাতে বাড়ি এসে কিশোরী অভিভাবকদের ঘটনা জানায়। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান মোল্লা জানান, এই ঘটনায় গতকাল সোমবার একটি অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে আসামিদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।