আমরা পড়ি

মো. আফরিন ইসলাম জিম

দশম শ্রেণি

পারুলিয়া তফশীলি হাইস্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট

দশম শ্রেণির শিক্ষার্থী জিম তার বিজ্ঞান বই থেকে প্রশ্ন ও উত্তরগুলো তৈরি করেছে।

 

অম্ল,ক্ষারক ও লবণের ব্যবহার

 

১। এসিড পানিতে কী তৈরি করে?

=  হাইড্রোজেন আয়ন (H+)

২। কার্বোনিক এসিড সংকেত কী?

=  H2co3

৩। দুর্বল এসিড কী কী?

=  এসিটিক এসিড, সাইট্রিক এসিড ও  অক্সালিক এসিড। 

৪। সাইট্রিক এসিডের সংকেত কী?

= C6H8O7

৫। শক্তিশালী এসিড কী কী?

=  সালফিউরিক, নাইট্রিক, হাইড্রোক্লোরিক এসিড।

৬। নাইট্রিক এসিডের সংকেত কি?

= HNO3

৭। বোলতা ও বিচ্ছুর স্থলে কোন ক্ষারক পদার্থ থাকে?

= হিষ্টাসিন।

৮। খাদ্য হজম করতে কোন এসিডের প্রয়োজন হয়?

= হাইড্রোক্লোরিক এসিড।

৯। রোগ প্রতিরোধকারী এসিড কী?

= এস্করবিক এসিড।

১০। শরীরের  ক্ষত সারাতে কোন ভিটামিন সাহায্য করে?

= ভিটামিন সি।

১১। কিসের অভাবে দাঁতের স্কার্ভি রোগ হয়?

= ভিটামিন সি।

১২। আচার সংরক্ষণে কী ব্যবহার করা হয়?

= ভিনেগার।

১৩। ভিনেগারের অপর নাম কী?

= এসিটিক এসিড।  

১৪। কোন এসিড হজমে সাহায্য করে?

= লেকটিক এসিড। 

১৫। বোরহানি ও দইয়ে কোন এসিড বিদ্যমান ?

= লেকটিক এসিড।