সপ্তাহের সেরা চাকরি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, পদ ১১৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৮ পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১১৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ২৮ জানুয়ারি থেকে। আবেদন করা যাবে এ মাসের শেষ দিন পর্যন্ত। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।

পরিদর্শক কারিগরি-১, কম্পিউটার অপারেটর-৪, টেইলার মাস্টার-৫

সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর-১, উচ্চমান সহকারী-৩

সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর-১, প্যাটার্ন ডিজাইনার-১

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-২০, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট-২

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৯, স্টোরকিপার-৩

ড্রাইভার-২, মেকানিকস-১০, বয়লার অপারেটর-১, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-৮, নিরাপত্তাপ্রহরী-১, অফিস সহায়ক (স্থায়ী-১৫, অস্থায়ী-১৮)-৩৩, মালি-১

প্রার্থীর বয়স ২৮-২-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে আগ্রহী প্রার্থীদের। http://dotr.teletalk.com.bd ওয়েবসাইট সরাসরি আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৮-২-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট কলেজ প্রভাষকসহ একাধিক পদে নিয়োগ দেবে

নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১২টি ভিন্ন পদে মোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন পদগুলোতে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন এসব পদে।

পদের নাম

প্রভাষক (পদার্থবিজ্ঞান) ১ জন, সহকারী শিক্ষক (বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাংলা ভার্সন) ১ জন, সহকারী শিক্ষক  (বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইংরেজি ভার্সন) ১ জন, প্রদর্শক (পদার্থবিজ্ঞান) ১ জন, মেডিকেল অফিসার ১ জন, সহকারী হিসাবরক্ষক ১ জন, হিসাব সহকারী ১ জন, ছাত্র হোস্টেল ম্যানেজার ১ জন, ছাত্রী হোস্টেল ম্যানেজার ১ জন, মহিলা বাবুর্চি (ছাত্রী হোস্টেল) ২ জন, আয়া (ছাত্রী হোস্টেল) ২ জন, পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ ৩ ও মহিলা ১) ৪ জন।

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর/ স্নাতক/ এইচএসসি/ এসএসসি/ অষ্টম শ্রেণি অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য প্রার্থীর পূর্ববর্তী অভিজ্ঞতা ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে।

প্রতিষ্ঠানটিতে ১২টি ভিন্ন পদে মোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন পদগুলোতে

বিভিন্ন পদের জন্য বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের বিস্তারিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (সৈয়দপুর) ওয়েবসাইটে http://www.cpscs.edu.bd/ পাওয়া যাবে।

আবেদন ফি ৫০০/-টাকা।

আবেদনের শেষ তারিখ, ২৮ ফেব্রুয়ারি, ২০২১।