বিনোদন ডেস্ক
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ বর্তমানে তার আলোচিত সিনেমা ‘টাইগার থ্রি’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজের ক্যারিয়ারে বেশকিছু সফল সিনেমা যোগ করা এই অভিনেত্রী সিনেমার বাইরেও নানা কাজে প্রায় সময়ই খবরের শিরোনামে আসেন। আর ভক্ত বা সিনেপ্রেমীদের মন ভালো করা সেই খবর মুহূর্তেই ভাইরাল বনে যায়। এবার আবারো তেমনই একটি খবরে শিরোনামে এলেন জনপ্রিয় এই নায়িকা। হলিউড স্টার জ্যাক ব্ল্যাকের নাচের অনুকরণ করে এখন প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধমে একটি একটি নাচের ভিডিও শেয়ার করেছেন ক্যাটরিনা। নিচে লিখেছেন, ‘চেষ্টা! আমার ভক্তদের জন্য নতুন কিছু! ভালো কিছু আগমনী বার্তা।’ ভিডিওটিতে দেখা যাচ্ছে হলিউড স্টার জ্যাক ব্ল্যাকের মতো করে ‘স্টে অ্যাট হোমের’ অনুকরণে নাচছেন ক্যাট। জ্যাক ব্ল্যাকের অনুকরণে ক্যাটরিনা যেভাবে নাচতে শুরু করেন, তা নিয়ে নেটজনতার মধ্যে তুমুল চর্চা শুরু হয়ে যায়। তবে আদৌ কী ক্যাটরিনা জ্যাক ব্ল্যাককে অনুকরণ করতে পারলেন? তা নিয়ে আলোচনা শুরু হয়। তবে অনেকেই ক্যাটরিনা অনেক ভালো নেচেছেন বলে মন্তব্য করেন। ভিডিওটির নিচে ক্যাটরিনার স্তুতি গেয়ে প্রশংসায় ভরে তুলছেন অনেকেই।