বিনা নোটিশে রপ্তানি পণ্যের ভাড়া বৃদ্ধির নিন্দা

সম্প্রতি বিনা নোটিশে বিভিন্ন শিপিং কোম্পানি কর্তৃক আকস্মিক ভাবে রপ্তানি পণ্যের ফ্রেইট চার্জ বাড়ানো হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি)। মঙ্গলবার কাউন্সিলের পরিচালনা পর্ষদের সভায় ভাড়া বৃদ্ধির বিষয়ে তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে তা কমিয়ে যুক্তিযুক্ত হারে নির্ধারণের দাবি জানানো হয়। কাউন্সিলের ধানমন্ডির নিজস্ব সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. রেজাউল করিম। এছাড়া বিদ্যমান পরিস্থিতিতে ব্যবসায়-বাণিজ্যে উদ্ভূত সমস্যা ও সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহ্সান, ভাইস চেয়ারম্যান মো. মুনির হোসেন এবং পরিচালকবৃন্দ  সভায় যোগদান করেন। —প্রেস বিজ্ঞপ্তি