দর বাড়ার শীর্ষে জিবিবি পাওয়ার

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৬টির বা ১৯ দশমিক ৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জিবিবি পাওয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সোমবার জিবিবি পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩ দশমিক ৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৩০ টাকা বা ৫ দশমিক ৫৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জিবিবি পাওয়ার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান কটনের ৫ দশমিক ১০ শতাংশ, মিরাকলের ৩ দশমিক ৮৭ শতাংশ, রবি আজিয়াটার ৩ দশমিক ৮০ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩ দশমিক ৭৩ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ২ দশমিক ৯২ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ২ দশমিক ৬১ শতাংশ, রেকিট বেনকিজারের ২ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।