শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর অফিস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মঙ্গলবার পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে। স্থানীয় ক্লাব রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মায়িশা মুনির এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেরুন নেছা মিলা, গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিল রায়হান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল ইমরান, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম, টিআইবি সনাকের সভাপতি অ্যাডভোকেট শহীদুল্লাহ খান প্রমুখ বক্তব্য রাখেন।