রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগর উপজেলার গাছে গাছে ফুটছে আমের মুকুল। প্রতিটি বাড়ি ও বাগান মুকুলের গন্ধে মৌ মৌ করছে। আমবাগানের মালিকরা জানান, মুকুল আসার পর থেকেই তারা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। মুকুল রোগ-বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম জানান, উপজেলায় দিনদিন আমের বাগান সম্প্রসারিত হচ্ছে। তবে বাণিজ্যিকভাবে আমের বাগান তৈরি হচ্ছে। উপজেলায় প্রায় ছয় হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। রোগ-বালাইয়ের আক্রমণ থেকে মুকুল রক্ষা করতে কৃষি অফিস পরামর্শ দিয়ে যাচ্ছে।