স্বরূপকাঠিতে ৯ দোকানিকে জরিমানা

স্বরূপকাঠি (পিরোজপুর)  সংবাদদাতা        

স্বরূপকাঠির মিয়ারহাট বন্দরের ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা চালানোর দায়ে ৯ দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।