তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা
তজুমদ্দিনে প্রদীপ বর্ণিক (২৮) নামে এক যুবকের হাত-পা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নে বউ বাজার এলাকার নিজ ঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের বিপুল বর্ণিকের ছেলে। এ বিষয়ে ওসি তদন্ত এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পায়ে আংশিক ও বাম হাত সম্পূর্ণ কাটা লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠানো হয়েছে।