মীর মহিউদ্দিন সোহান
দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র ফটো সাংবাদিক মীর মহিউদ্দিন সোহানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি মাত্র ৫৬ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর আর কে মিশন রোডে তার নিজ বাসায় ঘরোয়াভাবে দোয়া অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে ফটো সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন।