বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষক প্রশিক্ষণ

গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন ফসল ও প্রযুক্তিসমূহ কৃষকদের মধ্যে তুলে ধরার লক্ষ্যে দিনব্যাপী কৃষক কর্মশালা মঙ্গলবার বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ কে এম আমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও প্রযুক্তিসমূহ অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করেন এবং ফসল ও প্রযুক্তিসমূহের বিশদ বিবরণ দেন। কর্মশালায় গাজীপুর সদর উপজেলা থেকে আগত ১০ জন কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। বহিরাঙ্গন কার্যক্রম আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমীন।