মুন্সীগঞ্জে ৪ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সদর উপজেলায় পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় দুইটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ জালের আনুমানিক মূল্য ৪ কোটি টাকা।

মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চলিয়ে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।  মুন্সীগঞ্জ জেলা মত্স্য কর্মকর্তা ড. মো. আব্দুল আলীম জানান, পঞ্চসার গোসাইবাগ এলাকায় তন্ময় ফিশিং নেট ইন্ডাস্ট্রিজ ও সাওবান ফাইবার ইন্ডাস্ট্রিজ কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়টি আগেই টের পেয়ে পালিয়ে যাওয়ায় জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি।