ইত্তেফাক রিপোর্ট
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল। মঙ্গলবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। মোস্তফা কামাল মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক অণুবিভাগের দায়িত্বে ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে এত দিন দায়িত্বে ছিলেন অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেন। তাকে সচিব পদে পদোন্নতির পর ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।