বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকায় ছাত্রদল কর্মী শাহাজাদা মোল্লাকে কুপিয়ে জখম করার ঘটনায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। সোমবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শাহাজাদা মোল্লা।
গতকাল মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, মামলায় নামধারী আসামিরা হলো—বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান, বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. মাহফুজ, ছাত্রদলনেতা ও বরিশাল নগরীর হাটখোলা এলাকার বাসিন্দা জসীম উদ্দিন তালুকদার, অক্সফোর্ড মিশন এলাকার বাসিন্দা আল আমিন মৃধা, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু ও মো. রাহাত আব্দুল্লাহ ফকির। বাকিরা অজ্ঞাত নেতাকর্মী।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সরকারি নির্দেশ মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গতকাল মঙ্গলবার থেকে চলমান সব পরীক্ষা স্থগিত রাখার নোটিশ জারি করা হয়েছে।