বৃহস্পতিবার রাজধানীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা হতে সন্ধা ৭টা পর্যন্ত ১০ ঘন্টা মগবাজার তালতলা গলি, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও তৎসংলগ্ন এলাকায় সকর শ্রেণির গ্রাহকগণের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

রাজধানীর মগবাজার এলাকার ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডস্থ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অভ্যন্তরে তিতাস গ্যাসের বিতরণ লাইন এবং সার্ভিস লাইন স্থানান্তরে টাই ইন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানায় তিতাস গ্যাস। 

বৃহস্পতিবার তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইত্তেফাক/কেএইচ/এসসিএস