কামাল চৌধুরীর কবিতা

ইকবাল হাসান

 

কামাল চৌধুরীর কবিতা যেন ভাসমান দীর্ঘশ্বাস

মেঘের মন্দির, রঙ ও রেখায় দ্রোহের বিস্ফোরণ

যেন দূর থেকে ছুটে আসা ফোবিয়ান রোমান্টিসিজমের

হিরন্ময় আলো, সাইকির সঙ্গে কিউপিডের ভালোবাসা

ক্ষরণ ও দাহ, কখনোবা উদ্ভ্রান্ত জীবনের দিনলিপি

কখনো টিনের চালে বৃষ্টির শব্দের মতো কুসুম ও কোমল

যেন রাহুল শর্মার সন্তুরের ধ্বনি

কখনো ডিটাচ্্ড, নির্মোহ ও নির্মেদ

কামাল চৌধুরীর কবিতা যেন ঘন বুনোটের শাড়ি, জরির

পঙিক্তর গভীরে গেলে বোঝা যায়,

বাংলার মৃত্তিকার সাথে কতোটা জড়িয়ে আছে কবির শরীর।