সুন্দরবনে আট জেলে আটক

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহিনে মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করে মাছ ধরার সময় বুধবার সকালে আট জেলেকে আটক করেছেন স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা। এ সময় বড়শি ও ১২০ কেজি সামুদ্রিক শাপলাপাতা মাছসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।