ফসলি জমিতে পুকুর খননের অপরাধে এক জনকে দণ্ড

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরের হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে ফসলি জমিতে পুকুর খননের অপরাধে মঙ্গলবার এক জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম ঐ গ্রামের জুবরান শেখের ছেলে রবিউল করিমকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ সময় আদালতকে সহায়তা করেন চাটমোহর থানার এসআই মমিনুল ইসলাম। রবিউল করিমকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।