ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহকারী প্রক্টর পদে নতুন তিন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম আগামী এক বছরের জন্য তাদের এ নিয়োগ দিয়েছেন। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন সহকারী প্রক্টরের মেয়াদ শেষ হওয়ায় নতুন তিন শিক্ষককে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন— ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মুর্শিদ আলম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর জয়শ্রী সেন।