গাইবান্ধা প্রতিনিধি
সাঘাটা উপজেলায় নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশে যমুনা নদী থেকে সাগর মিয়া নামে সাড়ে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সাঘাটা এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার সাঘাটা ইউনিয়নের সাঘাটা গ্রামের আব্দুর রহমান ওরফে শফিকুল ইসলাম শফির ছেলে। সাগরের বাবা শফি জানান, গত শনিবার দুপুরের পর থেকে সাগরকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় গত রবিবার সাঘাটা থানায় একটি জিডি করা হয়। সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।