করোনা পরবর্তী ইলেকট্রনিক্স ব্যবসার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয়

কক্সবাজারে ওয়ালটনের ব্যবসায়িক সম্মেলন

করোনা মহামারি পরবর্তী ইলেকট্রনিক্স ব্যবসার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয় নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হলো ওয়ালটনের ব্যাবসায়িক সম্মেলন। ‘হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্টে মঙ্গলবার সন্ধ্যায় শুরু হওয়া ঐ সম্মেলনে অংশ নেন সারা দেশের ২ সহস্রাধিক ব্যবসায়ী। যাদের মধ্যে ছিলেন ওয়ালটনের পরিচালনা পর্ষদ সদস্য, এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। আতশবাজির মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম আশরাফুল আলম, এস এস মাহবুবুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক নিশাত তাসনিম শুচি, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, নজরুল ইসলাম সরকার প্রমুখ। ‘মিট দ্য পার্টনারস’ শীর্ষক দেশীয় ব্যবসায়ীদের সর্ববৃহত্ ঐ সম্মেলন সঞ্চালনায় ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক আমিন খান। সম্মেলনে করোনা পরবর্তী পরিস্থিতিতে ব্যাবসায়িক কলাকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন বক্তারা। সম্মেলনে ওয়ালটনের বিভিন্ন অঞ্চলের সেরা এরিয়া ম্যানেজার, ডিস্ট্রিবিউটর ও ডিলারদের পুরস্কৃত করা হয়। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।—প্রেস বিজ্ঞপ্তি